নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২২ জুলাই ২০২৬

আড়াইহাজারে ডাকাত সর্দার কাশেম গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:২৬, ২ জুন ২০২৬

আড়াইহাজারে ডাকাত সর্দার কাশেম  গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবুল কাশেম (৩৫) নামে এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্লবার (২ জুন) দুপুর ২টায় গোপালদী পৌরসভার ইসলামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আবুল কাশেম দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

 

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।