নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ২০০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৬, ৩১ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ২০০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলু বেগম (৬০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টা ৩৫ মিনিটে সোনারগাঁ থানাধীন পিরোজপুর এলাকার বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সফিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

 

অভিযানে কুমিল্লার কোতয়ালী থানার গোলবাড় এলাকার মৃত আলী নেওয়াজের স্ত্রী দুলু বেগমকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

 

পুলিশের দাবি, গ্রেপ্তার দুলু বেগমের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

 

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।