নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৭ অক্টোবর ২০২৬

বন্দরে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১১, ১৭ অক্টোবর ২০২৬

বন্দরে গ্রাম আদালত বিষয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন্দরে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

 

সভাপতির বক্তব্য কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান প্রধান বলেন, গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন স্তরে প্রচারণা জন্য বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সেবা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অত্র ইউপি চেয়ারম্যান বিশেষ ভাবে গুরুত্বের সাথে কাজ করে কাজ করে যাচ্ছেন।

 

গ্রাম আদালত জেলা ম্যানেজার বলেন,,,,৫ সদস্য বিশিষ্ট গ্রাম আদালত কমিটি গঠনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের ভূমিকা অপরিহার্য। তারাও গ্রাম আদালত এর আওতায় এসে বিচার কার্য অংশগ্রহণ করার বিশেষ সুযোগ রয়েছে।

 

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান প্রধানের 

 সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা রিসোর্স টিম কমিটির সদস্য যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন,উপজেলা তথ্য কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,গ্রাম আদালত জেলা ম্যানেজার ফিরোজা বেগম ও গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী সীমা আক্তারসহ সকল মেম্বার,ও বিভিন্ন শ্রেণির পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত বিষয়: