নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৬ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা, আহত দুই পুলিশ, আটক ২ ‎

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:০৩, ১৫ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা, আহত দুই পুলিশ, আটক ২ ‎

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। এ সময় ইট ও লোহার রড দিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক স্বপন এবং পুলিশ সদস্য মনির হোসেনসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় রাতেই পুলিশের একাদিক দল অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে মোঃ আব্দুল্লাহ (২৪) এবং নাইম হেসেন (২৫) নামে দুজনকে আটক করে।

‎শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক স্বপনের নেতৃত্বে পুলিশ সদস্য মনির হোসেন ও আবু হানিফ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযান চালান। এ সময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর ইট ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে পুলিশ সদস্য মনির হোসেনের মাথায় ইটের আঘাত লাগে এবং সহকারী উপরিদর্শক স্বপনের মাথায় ও হাতে রড দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন।

‎পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্য মনির হোসেনকে উদ্ধার করে চিটাগাং রোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় আহত পুলিশের সহকারি উপ-পরিদর্শক স্বপনকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

‎নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “আসামি ধরতে গিয়ে সিদ্ধিরগঞ্জ থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। 

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “আমাদের দুজন পুলিশ আহত হয়েছে। দুজনকে আটক করা হয়েছে।