নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৫ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৩০, ১৫ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক (৮৫) নামে সোনালী ব্যাংকের সাবেক এক প্রিন্সিপাল অফিসার নিহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক জালকুড়ি এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ  জানায়, সকালে  জালকুড়ি তালতলা এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে মো. আমিনুল হক জানান, প্রতিদিনের মতো তার বাবা সকালে নাস্তার পর চা পান করার জন্য দোকানে যান। এসময় একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্য রাতে ঘোষণা করেন।  

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুক হক জানান, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করেছে। আবেদনটি যাচাই করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত বিষয়: