নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৬ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে পৃথক মামলায় গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৪৯, ১৫ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে পৃথক মামলায় গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় দুজন, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় একজন এবং চুরি মামলায় একজন রয়েছেন।

 

শনিবার (১৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তাররা হলেন—ফতুল্লার চিতাশাল এলাকার তাছের মিয়ার ছেলে মো. নাহিদ (২৩), সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে মো. রিমন (২১), মিজমিজি পাইনাদী এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে বাদল মেম্বার (৬২) এবং মিজমিজি পাগলাবাড়ী এলাকার মো. হোসেনের ছেলে মো. আবির (২২)।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এসব অভিযান পরিচালনা করে।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।