নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১২ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ সদর কোর্ট পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৮, ১১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ সদর কোর্ট পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী নারায়ণগঞ্জ সদর কোর্টে দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন।

 

শনিবার (১১ জুলাই) সকালে সদর কোর্টে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সালামি গ্রহণের মাধ্যমে তিনি পরিদর্শন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

 

পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি সদর কোর্টের গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। এছাড়া কর্মকর্তা ও সদস্যদের দৈনন্দিন কার্যক্রম, মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করেন।

 

এ সময় তিনি মামলার আলামত যথাযথভাবে সংরক্ষণ ও আদালতে উপস্থাপন, ওয়ারেন্ট সিডিএমএসে এন্ট্রি করে সংশ্লিষ্ট থানায় পাঠানো, সাক্ষীদের নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত নিশ্চিত করা এবং বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত মামলার ডকেট সঠিকভাবে সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি সদর কোর্টের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

 

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নারায়ণগঞ্জ সদর কোর্টে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: