নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লার কমর আলী স্কুলে মহান বিজয় দিবস উদযাপন 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৯, ১৭ ডিসেম্বর ২০২৪

ফতুল্লার কমর আলী স্কুলে মহান বিজয় দিবস উদযাপন 

যথাযথ মর্যাদায় ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুল এন্ড কলেজ।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১০টায় কমর আলী স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নূরুল ইসলাম'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

স্কুলের সহকারী শিক্ষক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রভাতী শাখার প্রধান সহকারী শিক্ষকা পারভীন আক্তার জোতি, সহকারী শিক্ষক মো. বেলায়েত ও সহকারী শিক্ষকা রমা রায়।

আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 

সম্পর্কিত বিষয়: