নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

শিক্ষার্থীরাই ভবিষ্যৎ নেতৃত্ব দেবে: ইউএনও শিবানী সরকার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩২, ৯ এপ্রিল ২০২৬

শিক্ষার্থীরাই ভবিষ্যৎ নেতৃত্ব দেবে: ইউএনও শিবানী সরকার

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৬তলা ভবনের উদ্বোধন, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সমাজ কখনো সহজে কারো অবদান স্বীকার করে না; বরং নিজ যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে এমন অবস্থানে পৌঁছাতে হয়, যেখানে সমাজ বাধ্য হয়ে তা স্বীকৃতি দেয়। জীবনের পথে নানা বাধা এলেও শিক্ষার্থীদের তা মোকাবেলার যথেষ্ট শক্তি ও সামর্থ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শিবানী সরকার আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীরাই ভবিষ্যতে প্রধানমন্ত্রী, নীতিনির্ধারকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দেবে এবং দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করবে।

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, ইফাত আরা কাউসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন