নারায়ণগেঞ্জর মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে রাজধানীর মানিকমিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত্য হতে যাওয়া ত্বকী সমাবেশ স্থগিত করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) এ সমাবেশটির নির্ধারিত তারিখ থাকলেও ‘অনিবার্য’ কারণে তা স্থগিতের কথা জানিয়েছে আয়োজক সংগঠন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সংগঠনের সদস্য সচিব হালিম আজাদ।
তবে পরবর্তীতে তারিখ জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
সমাবেশে আমন্ত্রিত থাকবেন অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দেশের বিশিষ্ট নাগরিকরা। সেইসাথে হবে সংস্কৃতি পর্ব।


































