নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬

বেপারীপাড়ায় কার্টুন ও পলির গোডাউনে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১১, ১৮ মার্চ ২০২৬

বেপারীপাড়ায় কার্টুন ও পলির গোডাউনে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ শহরের বেপারিপাড়া এলাকায় একটি পুরাতন কোণ কার্টুন ও পলির গোডাউন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাতটায় কালু ও সেইকুল মিয়ার মালিকানাধীন গোডাউনের আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, পুরাতন কোণ কার্টুন ও পলির গোডাউনে হঠাৎ আগুন লেগে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতি পরিমান এখনো নিরুপণ করা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।