নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ মার্চ ২০২৬

স্নানোৎসবে যাওয়ার পথে বাস চাপায় প্রাণ গেল নারীর

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:১৬, ২৬ মার্চ ২০২৬

স্নানোৎসবে যাওয়ার পথে বাস চাপায় প্রাণ গেল নারীর

নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দ স্নানোৎসবে যাওয়ার পথে ঢাকা-নারায়নগঞ্জ লিং রোডে যাত্রীবাহী বাসের চাপায় লতা রানী মন্ডল (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় ফতুল্লা রিয়া গোপ ষ্টেডিয়ামের সামনে এঘটনা ঘটে। নিহত লতা রানী মন্ডল ফতুল্লার পিলকুনি এলাকার সুখ রঞ্জন মন্ডলের স্ত্রী। 

 

 

নিহত লতা রানীর ভাতিজা শিপলু জানান, লাঙ্গলবন্দ স্নান উৎসবে যাওয়ার জন্য ভোর ছয়টার দিকে কাকা সুখ রঞ্জন মন্ডল এবং কাকী লতা রানী মন্ডল বাসা থেকে বের হয়। পরে ভোর সকাল সাতটার দিকে তার জানতে পারেন যে তার কাকা এবং কাকী সড়ক দূর্ঘটনার শিকার হয়েছেন। পরবর্তীতে বাসা থেকে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জানতে পারেন তার কাকী মারা গেছেন এবং কাকা আহতবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাসায় রয়েছেন।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টায় রিয়াগোপ ষ্টেডিয়ামের সামনে দিয়ে রাস্তাপাড়াপাড়ের সময় বেপরোয়া গতিতে কুষ্টিয়া থেকে চালিয়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৫৭৫৩) লতা রানী মন্ডলকে চাপা দেয়। এরপর বাসটি সামনে থাকা আরেকটি কভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে শ্যামলী পরিবহনের বাসটি সামনের অংশ ও জানালা ভেঙ্গে যায়। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় লতা রানী মন্ডলকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওইসময় বাস রেখে চালক হেলপাড় পালিয়ে যায়।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত লতা রানীর লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন আছে।