নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬

নগরীতে এক পশলা স্বস্তির বৃষ্টি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৫, ১ এপ্রিল ২০২৬

নগরীতে এক পশলা স্বস্তির বৃষ্টি

নারায়ণগঞ্জে দীর্ঘদিনের তাপদাহ ও ভ্যাপসা গরমের মধ্যে বুধবার (১ এপ্রিল) রাতে হঠাৎ করেই নামে স্বস্তির বৃষ্টি। রাতের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি, যা নগরবাসীর মাঝে এনে দেয় প্রশান্তি।

‎দিনভর তীব্র গরমে অতিষ্ঠ ছিল জেলার মানুষ। সন্ধ্যার পর হালকা বাতাসের সাথে আকাশে মেঘ জমতে শুরু করে। এরপর রাত বাড়ার সাথে সাথে ঝরতে থাকে বৃষ্টি। হঠাৎ এই বৃষ্টিতে রাস্তাঘাটে চলাচলরত মানুষ কিছুটা ভোগান্তিতে পড়লেও অধিকাংশই স্বস্তি প্রকাশ করেন।

‎স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই অসহনীয় গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে তারা আশা করছেন। বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য এই বৃষ্টি কিছুটা স্বস্তি বয়ে এনেছে।

‎আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, মৌসুমি পরিবর্তনের কারণে এমন বৃষ্টিপাত হতে পারে এবং আগামী কয়েকদিন আবহাওয়ার এ ধারা অব্যাহত থাকতে পারে।

‎এদিকে হঠাৎ বৃষ্টির কারণে শহরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হলেও তা দ্রুত সরে যায় বলে জানা গেছে।

সম্পর্কিত বিষয়: