নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

মিজানুর রহমান সিনহার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৪, ১৭ মে ২০২৬

মিজানুর রহমান সিনহার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিল্পপতি মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব। একইসঙ্গে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ক্লাবের সকল সদস্যবৃন্দ।

রোববার (১৭ মে) রাতে এক শোক বার্তায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এক শোকবার্তায় তাঁরা বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন, ঔষধ শিল্প এবং ব্যবসায়িক মহলে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত দুইটায় সিঙ্গাপুরের একটি হসপিটালে চিকিৎসারত অবস্থায় ৮৩ বছর বয়সে মিজানুর রহমান সিনহা মৃত্যুবরণ করেন।

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভবন নির্মাণে তাঁর অবদানে ক্লাবের সকল সদস্যগণ আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে প্রার্থনা করেন যেন সর্বশক্তিমান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।