নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নারায়ণগঞ্জের ৫ টি আসনে ৪৭ প্রার্থী কে কত ভোট পেলেন  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের ৫ টি আসনে ৪৭ প্রার্থী কে কত ভোট পেলেন  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। বাকি একটি আসনে জিতেছে জামায়াত ইসলামীর জোটসঙ্গী এনসিপির প্রার্থী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টায় পাওয়া বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। 

বিএনপির বিজয়ী পার্থীরা হলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম। এনসিপির বিজয়ী প্রার্থী হলেন আব্দুল্লাহ আল আমিন।  

এবারের নির্বাচনে জেলার ৫টি আসনে ৪৭ জন্য প্রার্থী অংশ গ্রহন করেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

প্রাপ্ত ভোটের ফলাফলে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির প্রার্থী এড. আবুল কালাম পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়াল ঘড়ি প্রতীকের খেলাফতে মজলিশের প্রার্থী এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে মাকসুদ হোসেন ৩৪ হাজার ১৫১ ভোট, গণসংহতি আন্দোলনের তারিকুল ইসলাম সুজন পেয়েছেন ১ হাজার ২৩ ভোট,    ইসলামী ফ্রন্টের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী পেয়েছেন  ৪ হাজার ৬৫০ ভোট,  ইসলামী আন্দোলনের মুফতি মাছুম বিল্লাহ পেয়েছেন ৭ হাজার  ৭০৮ ভোট, বাসদের আবু নাঈম খান বিপ্লব পেয়েছেন ৩৭০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এইচ এম আমজাদ হোসেন মোল্লা পেয়েছেন ২৪২ ভোট, সিপিবির মন্টু চন্দ্র ঘোষ  পেয়েছেন ১ হাজার ৫৭৫ ভোট, গণঅধিকার পরিষদের নাহিদ হোসেন পেয়েছেন ৬৪৩ ভোট। 

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন পেয়েছেন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেজুর গাছ প্রতীকে বিএনপি জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী ৮০ হাজার ৬১৯ ভোট পেয়েছেন। 

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: শাহ আলম পেয়েছেন ৩৯ হাজার ৫৮৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন পেয়েছেন ৪ হাজার ৭৭৯ ভোট, বিআরপির প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ১১ হাজার ৩২৮ ভোট,  ইসলামি আন্দোলন বাংলাদেশে মুফতি ইসমাঈল সিরাজী পেয়েছেন ১৬ হাজার ৭৪৬ ভোট, বাসদের প্রার্থী সেলিম মাহমুদ পেয়েছেন ২৮২ ভোট, জাসদের প্রার্থী  মো. সুলাইমান দেওয়ান  পেয়েছেন ৩৭০ ভোট, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রার্থী  ইকবাল হোসেন পেয়েছেন ৪৭৯ ভোট, গণ অধিকার পরিষদের প্রার্থী  আরিফ ভূঁইয়া পেয়েছেন ১০৬ ভোট ও বিএসপি পার্টির প্রার্থী সেলিম আহমেদ পেয়েছেন ৬৪৩ ভোট, জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা পেয়েছেন ৮১৭ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৮০০ ভোট ।

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ- সোনারগাঁও) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন  ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর  প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া এক লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন পেয়েছেন ২০ হাজার ৩৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম পেয়েছেন ৪ হাজার ৫৯৬ ভোট,  গণ সংহতি আন্দোলনের অঞ্জন দাস পেয়েছেন ৬৩৮ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী পেয়েছেন ৭৬৯ ভোট,  ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মসীহ পেয়েছেন ১৪ হাজার ২২৩ ভোট, জনতার দলের আবদুল করিম মুন্সী পেয়েছে ২৮৫ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিশ মো. শাহজাহান পেয়েছেন ১হাজার ১৯৩, এবি পার্টির আরিফুল ইসলাম ১৩৭ ভোট ও গণ অধিকার পরিষদের মো. ওয়াহিদুর রহমান মিল্কী পেয়েছেন ৩১৪ ভোট।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদ পেয়েছেন  ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লা ৮২ হাজার ৯৮৭ ভোট পেয়েছেন।  

এছাড়া স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর ১৮ হাজার ৯৩৩ ভোট পান।  গণ অধিকার পরিষদের কামরুল মিয়া পেয়েছেন ১৪২ ভোট, বাংলাদেশ রিপাবলিকান পাটির মো. আবু হানিফ হৃদয় ২২৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. হাবিবুল্লাহ ৫ হাজার ২৬৫ ভোট, বায়ংলাদেশ কমিউনিষ্ট পার্টির হাফিজুল ইসলাম ৩৫০ ভোট।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।

এছাড়াও নির্বাচনে গণ অধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন পেয়েছেন ২০ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেহান আফজাল ২০২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ ৭ হাজার ১৩৭ ভোট, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মো. মুনরুজ্জামান চন্দন ২৫৮ ভোট, বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন ৪৫৬ ভোট । 
 

সম্পর্কিত বিষয়: