নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ মার্চ ২০২৬

ফতুল্লায় যুগান্তরের বর্ষপূর্তিতে দোয়া ও খাবার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২১, ৬ ফেব্রুয়ারি ২০২৪

ফতুল্লায় যুগান্তরের বর্ষপূর্তিতে দোয়া ও খাবার বিতরণ

ফতুল্লায় দৈনিক যুগান্তরের পঁচিশ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, স্বজন সমাবেশের উদ্যোগে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় হযরত আলী শাহ্র মাজার মাঠে এ সমাবেশ শেষে গরীব অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।

দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধানের সভাপতিত্বে দোয়া করেন হাফেজ মাওলানা মুফতি আবুল বাশার চাঁদপুরী।

সমাবেশে বক্তব্য রাখেন- সাংবাদিক তানভির হোসেন, শওকত আলী সৈকত, নারায়ণগঞ্জ স্বজন সমাবেশের সভাপতি জাহাঙ্গীর ডালিম,ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা থানা সেচ্ছাসেবকলীগ নেতা মেহবুবুল হক তালুকদার টগর,সাংবাদিক আজমীর হোসেন, সেলিম, সৈয়দ লিংকন, নূর আলম আকন্দ, মিজানুর রহমান, শাহ আলম, আজিজুল হক, ব্যবসায়ী সোহেল, আশিক রনি,  সাইদুর রহমান মিলন, মানবাধিকার কর্মী রেহানা ফেরদৌসী।

এছাড়াও ফতুল্লা প্রেস ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: