নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৪ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে বাসচাপায় অটোরিকশা চালক নিহত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৫, ১৫ এপ্রিল ২০২৪

সোনারগাঁয়ে বাসচাপায় অটোরিকশা চালক নিহত 

সোনারগাঁয়ে বাসের চাপায় জাহিদ মিয়া (১৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় কুমিল্লাগামী রূপান্তর মেঘনা সুপার সার্ভিস নামে একটি বাস অটোরিকশাকে চাপা দিলে এটি দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যান। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। নিহত জাহিদ মোগড়াপাড়া ইউনিয়নের তারা মিয়ার ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।