নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২০, ১১ মার্চ ২০২৬

বন্দরে ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযান চালিয়ে ৬২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ফরাজিকান্দা লাহরবাড়ী এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে চিহ্নিত মাদক সম্রাট সাগর (৪৮), একই থানার দড়ি সোনাকান্দা এলাকার মৃত দ্বীন মোঃ পাঠানের ছেলে রব মিয়া পাঠান (৪০), একই থানার ধামগড় ইউনিয়নের চৈড়ারবাড়ী এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে রাকিব আহম্মদ (২৭) ও একই এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে আশিক আহম্মদ (২১) ও বন্দর স্বল্পের চক এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে জনি (৪০)। পৃথক স্থান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১৭(৩)২৬, ১৮(৩)২৬ ও ১৯(৩)২৬। 

গ্রেপ্তারকৃতদের বুধবার (১১ মার্চ) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ও রাতে বন্দর থানার পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।