নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৪ বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪২, ৩ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৪ বিক্রেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ মামুন (৪৮), মোঃ মাসুদ (৩৫), মোঃ মনির হোসেন (৪২) ও আমান (২৫)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা ও ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

 জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।