নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৩ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে হত্যা  মামলায় আসামি করার প্রতিবাদে  মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩৭, ২৩ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে হত্যা  মামলায় আসামি করার প্রতিবাদে  মানববন্ধন

সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন শেখকে "পরিকল্পিতভাবে মিথ্যা আসামি" করা হয়েছে—এমন অভিযোগ তুলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, শামসুদ্দিন শেখ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তিনি একজন পরিচ্ছন্ন ও প্রতিবাদী রাজনৈতিক কর্মী। তাদের ভাষ্য, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে।


মানববন্ধনে বক্তারা আরও বলেন, শামসুদ্দিন শেখ ৮ নং ওয়ার্ড বিএনপিতে একজন পরিচ্ছন্ন নেতা ও প্রতিবাদী কন্ঠস্বর। ৮নং ওয়ার্ড বিএনপি গত দুই বছর যাবত দুইভাগে বিভক্ত। এক ভাগ মাত্র দুই বছরের মধ্যে ৩ থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে গেছে। অপর ভাগ দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম খেটেছে, বাড়ীতে থাকতে পারে নাই, তারা এক টাকাও পায় না। শামসুদ্দিন শেখ দীর্ঘ ১০ মাস যাবত ঐক্যবদ্ধভাবে ৪নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সুবিধাবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদ করে আসছিলেন। তারা বুঝতে পেরেছিল শামসুদ্দিনকে শায়েস্তা করতে না পারলে তার কন্ঠরোধ করতে না পারলে তাদের ব্যবসা-বাণিজ্য চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। 

বক্তারা আরও অভিযোগ করেন, গত ১৭ জুলাই সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দপাড়া এলাকায় এক ব্যক্তিকে মারধরের ঘটনার পর তার মৃত্যুকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রকৃত ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। তারা এ মামলার তদন্ত নিরপেক্ষভাবে করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত কয়েকজন বক্তা সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে তার অপসারণ দাবি করেন। তারা অভিযোগ করেন, মামলার তদন্তে অনিয়ম হয়েছে। 

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহমেদ হুমায়ুন কবির বলেন, দীর্ঘ ২০ মাস যাবত দলের কোন নেতাকর্মীদের গার্মেন্টসের মালের লাভের টাকা না দিয়ে মেরে খাচ্ছে কেন্দ্রীয় যুব দলের সাবেক সদস্য সন্ত্রাসী চাঁদাবাজ মমতাজ উদ্দিন মন্ত্র, ৮ নং ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি সন্ত্রাসী চাঁদাবাজ ঘর-জামাই ডি এইচ বাবুল, বর্তমান সাধারণ সম্পাদক ভদ্র চাঁদাবাজ ঠান্ডা মাথার গিরিঙ্গিবাজ জাহাঙ্গীর হোসেন স্বাধীন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাগর প্রদান, ৮ নং ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সন্ত্রাসী চাঁদাবাজ মাসুম প্রদান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি'র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক চাঁদাবাজ ডালিম প্রদান সহ আরও ৩/৪ জন। গত ২০ মাসে তিন কোটি টাকা আত্মসাৎ করেছে তারা। 
তিনি আরও বলেন, ৮ নং ওয়ার্ড বিএনপির ছোট বড় সকল ফ্যাক্টরি থেকে মাসে ২৫ লক্ষ টাকা আয় হয়। এসব টাকার জন্য শামসুদ্দিন শেখের নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিলাম। কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনী। এদিকে গত ১৭ জুলাই শুক্রবার ৮ নং ওয়ার্ডের সৈয়দ পাড়ায় একটি মেয়ে সংক্রান্ত ঘটনায় চার যুবক ফজলু নামে এক ব্যক্তিকে মারধর করে। পরে দুইদিন পর ১৯ জুলাই ফজলু মারা যায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি ও সিদ্ধিরগঞ্জ থানার এস আই আই তারেক তদন্ত করেন। তদন্তের সময় ঘটনাস্থলে এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিল। পরে তদন্ত শেষে বেরিয়ে আসে এই ঘটনায় ৪ যুবক নোবেল, রবিন, মিলন ও অনন্ত সরাসরি জড়িত। ঘটনার স্থান থেকে চার জনের নাম নিয়ে যায় পুলিশ। এবং রবীন নামের একজনকে ওইদিন গ্রেফতার করা হয়। কিন্তু পরের দিন গভীর রাতে উপরে উল্লেখিত ৬ জন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে ম্যানেজ করে ওই মামলায় শামসুদ্দিনকে অন্তভূক্ত করে দেওয়া হয়। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। 

এ সময় শামসুদ্দিন শেখ দাবি করেন, তিনি নির্দোষ এবং রাজনৈতিক কারণে তাকে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, তিনি দলের সুবিধাবঞ্চিত নেতাকর্মীদের পক্ষে কথা বলায় একটি মহল তাকে টার্গেট করেছে।

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহমেদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আওলাদ হোসেন, রুবেল মাদবর, গোলজার হোসেন, সদস্য মোহাম্মদ হাসেন আনু, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি মোহাম্মদ গাজী সেলিম সহ সাধারণ সম্পাদক গোলজার হোসেন, আল মদিনা জামেমসজিদের সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ এলাকাবাসী।

সম্পর্কিত বিষয়: