লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের ২০২৬-২০২৭ কার্যবর্ষের প্রথম বোর্ড সভা ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ক্যাফেটেরিয়া সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট অ্যাডভোকেট জাকির হোসেন।
সভায় উপস্থিত ছিলেন ক্লাব পরিচালক লায়ন আঞ্জুমান আরা আকসির (এমজেএফ), লায়ন এমরান ফারুক মইন (পিএমজেএফ), লায়ন মো. আলী আকবর (এমজেএফ), লায়ন মোস্তাফিজুর রহমান, লায়ন ডা. মিজানুর রহমান টুটুল, লায়ন মো. নজরুল ইসলাম (এমজেএফ), সাবেক প্রেসিডেন্ট লায়ন নাসির উদ্দিন মন্টু, মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন ডা. অ্যাডভোকেট সাদিয়া আফরোজ মুক্তি (এমজেএফ), এলসিসিআই ক্লাব কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মাহাবুব এলাহী, সার্ভিস চেয়ারপার্সন লায়ন সায়েদুল ইসলাম শাকিল, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন আশরাফুল আলম সিরাজী রাসেল, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. আলাউদ্দিন (এমজেএফ), সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট বিল্লাল হোসেন, প্রথম জয়েন্ট সেক্রেটারি লায়ন আলহাজ মো. শাহ আলম, দ্বিতীয় জয়েন্ট সেক্রেটারি লায়ন মো. নজরুল ইসলাম সোহেল, ট্রেজারার লায়ন শ্রীকান্ত রায়, টেইল টুইস্টার লায়ন অ্যাডভোকেট বি এম হোসেন, টেমার লায়ন রাকিব উল হাসান এবং জয়েন্ট টেমার লায়ন জুবায়ের আহমেদসহ অন্যান্য সদস্যরা।
সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং লায়ন্স শপথ বাক্য পাঠ করা হয়। পরে ক্লাবের বার্ষিক কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন সেবামূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা এবং সদস্যদের মতামত গ্রহণ করা হয়।
এ সময় সাবেক প্রেসিডেন্ট লায়ন নাসির উদ্দিন মন্টু প্রয়াত লায়ন কুতুবউদ্দিন আকসিরের স্মরণে ক্লাবের প্রেসিডেন্টের হাতে ২ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।
সভায় আগামী দিনে ক্লাবের মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে নারীদের জরায়ু-সংক্রান্ত চিকিৎসাসেবা, চোখের ছানি অপারেশনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
সবশেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


































