নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ আগস্ট ২০২৬

ফতুল্লায় ১২ মামলার আসামি ‘কালা জসিম’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:৪৫, ২২ আগস্ট ২০২৬

ফতুল্লায় ১২ মামলার আসামি ‘কালা জসিম’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় খুন, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলাসহ মোট ১২ মামলার আসামি জসিম ওরফে কালা জসিমকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২১ আগস্ট) ফতুল্লা মডেল থানাধীন পূর্ব গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার জসিম ওরফে কালা জসিম পূর্ব গোপালনগর এলাকার ফজর আলীর ছেলে। পুলিশ সূত্রে আরও জানা যায়, তিনি ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

 

পুলিশের দাবি, জসিমের বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একাধিক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

 

গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।