নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশের বিশেষ অভিযানে পূর্বের মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে নবীগঞ্জ কদম রসুল মাজার সংলগ্ন মাঠ এলাকা থেকে মো. আকাশ (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মো. আওলাদের ছেলে।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে মো. আব্দুল মালেক, ইমন চন্দ্র দাস ও মুফতি মো. ফয়েজুল্লাহ নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


































