বন্দরে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ১ বান্ডিল তাশ ও নগদ ১০ হাজার ৬০০ টাকাসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলো বন্দর উপজেলার পিচ কামতাল এলাকার মোসলেম উদ্দিনের ছেলে শামীম হোসেন (২৫) একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল সালাম (২৮) একই এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে আমান (২৫) ও একই এলাকার মৃত ওমর আলী মিয়ার ছেলে মাছুম (২৪)।
এ ঘটনায় থানার উপ পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪৫(৯)২৬।
গ্রেপ্তারকৃত ৪ জুয়াড়িকে উল্লেখিত মামলায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে বন্দর উপজেলার পিচকামতাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় এদেরেক গ্রেপ্তার করা হয়।


































