নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর থানার ফরাজিকান্দা লাহরবাড়ী এলাকার বাবুল মিয়ার ছেলে নিজাম (২২) এবং সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার কালা চাঁন মিয়ার ছেলে আল আমিন (৩৫)।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটে বন্দর থানার সোনাকান্দা বেপারীপাড়ার একটি ওয়ার্কশপের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইউল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলার নম্বর ৪৩(৯)২৬।

 

পুলিশি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুই আসামিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: