নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় গ্রেপ্তারকৃত হাবিব ও খোকনের ৭ দিনের রিমান্ড আবেদন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৯, ১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় গ্রেপ্তারকৃত হাবিব ও খোকনের ৭  দিনের রিমান্ড আবেদন

ফতুল্লা থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত কার্যকলাপ নিষিদ্ধ দুই আওয়ামীলীগ নেতা সম্পাদক হাবিবুর রহমান হাবিব (৫৫) ও সাইফুল ইসলাম খোকন (৪৫) কে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।।

 

মঙ্গলবার দুপুরে তাদের কে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সোমবার বিকেলে ফতুল্লার কাশিপুর খিল মার্কেট থেকে হাবিবুর রহমান হাবিব কে এবং দাপা বেপারী পাড়া এলাকা থেকে সাইফুল ইসলাম খোকন কে গ্রেফতার করে।

 

ফতুল্লা থানা পুলিশের একটি সূত্র জানায়,

গ্রেফতাকৃত সাইফুল ইসলাম খোকনের সাথে 

রাজধানী ঢাকা সহ ভারত এবং বিভিন্ন দেশে আত্নগোপনে থাকা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নারায়নগঞ্জ,ফতুল্লার শির্ষ পর্যায়ের নেতাদের সাথে অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে মোবাইল ফোনে নিয়মতি ভাবে যোগাযোগ করার প্রমাণাদি পেয়েছে।

 

গ্রেফতারকৃত হাবিবুর রহমান ফতুল্লা মডেল থানার কাশিপুর হাটখোলার দক্ষিণ গোয়ালবন্দের মৃত আনছার আলীর পুত্র ও নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক। অপর গ্রেফতারকৃত সাইফুল ইসলাম খোকন ফতুল্লা থানার বেপারি পাড়া এলাকার মৃত নুর ইসলামের পুত্র এবং ফতুল্লা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।