নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৪৪, ১০ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হামিদ হোসেন (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির ‘ক’ সার্কেলের একটি দল সানারপাড় মোড়সংলগ্ন গোলাম মোস্তফা টি-স্টোরের সামনে সাঁড়াশি অভিযান চালায়। এ সময় সেখান থেকে হামিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ থানার বেঙ্গাপাড়া গ্রামের হাসু মিয়ার ছেলে।

 

অভিযানকালে তার কাছ থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৪৪০ গ্রাম।

 

নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনের নেতৃত্বে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তার হামিদ হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।