নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ মার্চ ২০২৬

রূপগঞ্জে মোহাম্মদ আলীর জন্য মিলাদ ও দোয়া 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৪৫, ২০ জুন ২০২১

রূপগঞ্জে মোহাম্মদ আলীর জন্য মিলাদ ও দোয়া 

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১৯ জুন) বিকেলে রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 


এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান। রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক ডেপুটি কমান্ডার মো. আমান উল্লাহ আমান, তারাবো পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদেও কমান্ডার আক্তার হোসেন ভূঞা, দাউদপুর ইউনিয়ন কমান্ডার তমিজ উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন কমান্ডার আলাউদ্দিন, কাঞ্চন পৌরসভা কমান্ডার ডাঃ শাহজাহান, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল ফয়েজ, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, আঃ সামাদ, মজিদ গাজী, সিরাজ সরদার, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন ও সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন প্রমুখ।


মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ব্যাক্তিবর্গগণ বলেন, মোহাম্মদ আলী ছিলেন একজন অকুতোভয় সৈনিক। মুক্তিযুদ্ধে তার অগ্রগামী ভুমিকা, সাহসিকতা ও আন্তরিক সহযোগীতার কারনে অনেকেই মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলেন। জীবন বাজী রেখে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। 


পরে মোহাম্মদ আলীর সুস্থতা কামনায় মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠিতস হয় এবং তোবারক বিতরণ করা হয়।  


উল্লেখ, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী জটিল রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
 

সম্পর্কিত বিষয়: