নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে পলাতক ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:০৬, ২০ অক্টোবর ২০২১

রূপগঞ্জে পলাতক ডাকাত গ্রেপ্তার

ঢাকা জেলার মোহাম্মদপুর ও শেরে বাংলানগর থানার ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোবারককে  গ্রেপ্তারকরেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী মোবারক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বানিয়াদী এলাকার আব্দুল রব মিয়ার ছেলে। 


রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, সোমবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রূপগঞ্জ থানার এএসআই কুদ্দুস গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে উপজেলার বানিয়াদী এলাকার নিজ বাড়ি থেকে ডাকাতি মামলার পলাতক আসামী মোবারককে গ্রেপ্তারকরে। পরে গ্রেপ্তারকৃত আসামীকে  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 


এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম সায়েদ জানান, আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।     
 

সম্পর্কিত বিষয়: