নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৫ মার্চ ২০২৬

কমিটি গঠন নিয়ে জেলা তৃণমূল বিএনপির মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২০, ৯ ফেব্রুয়ারি ২০২৪

কমিটি গঠন নিয়ে জেলা তৃণমূল বিএনপির মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ জেলার প্রতিটা থানা/উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের লক্ষ্য জেলা তৃণমূল বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ মহানগরীর মাসদাইর এলাকায় মজলুম মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা তৃণমূল বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ভূঁইয়া মেম্বারের সভাপতিত্বে সদস্য সচিব অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকনের সঞ্চালনায় এতে তৃণমূল বিএনপির মহাসচিব ড. তৈমুর আলম খন্দকার।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা তৃণমূল বিএনপির নেতা আব্দুল হাই চৌধুরী, আবুল কাশেম, নুরুল হক, জয়নাল আবেদীন ভুঁইয়া, জাকির ভূঁইয়া সহ নেতাকর্মীরা।