নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলতাফ হোসেন মোল্লা আর নেই

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০২:১৬, ১৩ মে ২০২২

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলতাফ হোসেন মোল্লা আর নেই

ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে অবস্থিত হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন মোল্লা (৫৫) আর নেই (ইন্নালিল্লাহি.....রাজিউন)। 


বৃহস্পতিবার (১২ মে) ভোরে মধ্যধর্মগঞ্জের বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন ধরে কিডনীজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন জানান, আলতাফ হোসেন মোল্লা ১৯৯৪ সালে অত্র বিদ্যালয়ে সামাজিক বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করে মৃত্যুর আগ পর্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বিদ্যালয় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।


পারিবারিক সূত্রে জানাগেছে, মরহুমের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া থানার ঘাঘটিয়া ইউনিয়নের শালদৈ গ্রামে বিকেল সাড়ে পাঁচটায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সম্পর্কিত বিষয়: