নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৭ জুলাই ২০২৬

ডিসিকে ‘বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪৩, ২৭ জুলাই ২০২৬

ডিসিকে ‘বাগে জান্নাত পঞ্চায়েত  পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন চাষাড়া ‘বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ’-এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, সহসভাপতি সামছুল হক বাচ্চু, সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, দফতর সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক ফয়সাল আবেদ হিমু, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক, আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব, কার্যকরী সদস্য রহমতউল্লাহ লিটন, আজাদ হোসেনসহ আরো অনেকে। 

সাক্ষাৎকালে নবগঠিত কমিটির সদস্যরা জেলা প্রশাসককে ফুল দিয়ে অভিবাদন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এলাকার সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে মাদক নির্মূল, কিশোর গ্যাং কালচার প্রতিরোধ এবং সামাজিক পাঠাগার উন্নয়নের মতো জনকল্যাণমূলক কাজে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, “মাদক ও কিশোর গ্যাং বর্তমান সমাজের বড় চ্যালেঞ্জ। এসব সামাজিক ব্যাধি দূর করতে পঞ্চায়েত কমিটির মতো সামাজিক সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাঠাগার স্থাপন ও সুস্থ ধারার সামাজিক কর্মকাণ্ডে আমাদের সমর্থন সব সময় থাকবে।”

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের দিকনির্দেশনামূলক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত বিষয়: