নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফতুল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সদর উপজেলার ফতুল্লা বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নিউ ভাই ভাই ট্রেডার্সকে ৩ হাজার, জাকির স্টোরকে ৩ হাজার এবং জসিম স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।


 সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিল। 


সেলিমুজ্জামান জানান, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় ফতুল্লা বাজারে ওই তিন দোকানীকে ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। তিনি আরও জানান এ অভিযান অব্যাহত থাকবে।