নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০০, ১৬ জুলাই ২০২৪

আড়াইহাজারে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আড়াইহাজারে কোটা  সংস্কার  আন্দোলনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্বে দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন মোল্লা।  আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সফর আলী, বীরমুক্তিযোদ্ধা আ: মোতালিব, বীরমুক্তিযোদ্ধা লাল মিয়া, বীরমুক্তিযোদ্ধা সামসুজ্জামান খান বাবুল প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মানববন্ধনে উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।