নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৪ মার্চ ২০২৬

রূপগঞ্জে ৩ মাদক সেবনকারীকে কারাদন্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩২, ৩০ অক্টোবর ২০২৪

রূপগঞ্জে ৩ মাদক সেবনকারীকে কারাদন্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাদক সেবনকারীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ উপজেলার চানপাড়া পুনর্বাসন কেন্দ্র ৬ নং ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে আরাফাত, ৪ নং ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে সুজন মিয়া ও ঢাকার ধামরাই থানার বাড়ালিয়া বাজার এলাকার মৃত বাদশা মিয়ার ছেলের আল আমিন। 

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম এ দন্ড প্রদান করেন। 

এরআগে ভোরে চনপাড়া এলাকায় মাদকাসক্ত অবস্থায় ঘোরাঘুরি করলে যৌথ বাহিনীর সদস্যরা তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এসময়  তারা দোষ স্বীকার করলে আদালত প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। 

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়রে হোসন এর সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডপ্রাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়ছে।