নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে লোহা চুরি করে বিক্রি সময় ২ যুবক আটক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৩, ২৮ মে ২০২৫

বন্দরে লোহা চুরি করে বিক্রি সময় ২ যুবক আটক

বন্দরে লোহা চুরি করে রাতের আধারে বিক্রি করার সময় ২ যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার পিয়ার হোসেন মিয়ার ছেলে ইমন (২২) ও একই এলাকার মৃত সালাম মিয়ার ছেলে রাকিব (২৫)। পুলিশ  আটককৃতদের বুধবার (২৮ মে) দুপুরে   ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে।

এর আগে গত মঙ্গলবার (২৭ মে) রাতে বন্দর থানার নবীগঞ্জ এলাকা থেকে এদেরকে আটক করে।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, আটককৃত ইমন ও রাকিব দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাই করে আসছিল। গত মঙ্গলবার রাতে চোরাইকৃত মালামাল বিক্রি করার সময় পুলিশ উল্লেখিতদের  আটক করে।

সম্পর্কিত বিষয়: