নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৫, ২১ ডিসেম্বর ২০২৫

বন্দরে আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার  

অপারেশন ডেবিল হান্ট অভিযানে বন্দরে আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের চাপাতলী এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে। সে বন্দর থানার ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিল।  

গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং  মামলায় রোববার  (২১ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার  (২০ ডিসেম্বর) রাতে বন্দর থানার চাপাতলী এলাকায় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার  তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের  ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  আ’লীগ ও যুবলীগ নেতাদের সাথে যোগসাজসে ধৃত আ’লীগ নেতা বিল্লাল হোসেনসহ তার দোসররা সন্ত্রাসী হামলা চালায়।