নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ মার্চ ২০২৬

ইসলামী আন্দোলন কুতুবপুর শাখার ইফতার মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪২, ৭ মার্চ ২০২৬

ইসলামী আন্দোলন কুতুবপুর শাখার ইফতার মাহফিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন কুতুবপুর ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। 

 

ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশালে অবস্থিত আল কারীম কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের সভাপতি হাজী ওয়াসিমউদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: বেলাল হোসাইনের সঞ্চালনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক " আলোচনা সভা ও ইফতার মাহফিল" অনুষ্ঠিত হয়েছে

 

 শনিবার (৭ মার্চ) বিকালে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। 

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম।

 

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ আরো অনেকে।