ফতুল্লার মুসলিমনগর নরসিংপুরের শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী সানীর মাদক স্পটে পুলিশ ও র্যাব-১১ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ ১২ জনকে গ্রেফতার করেছে। তবে মূল হোতা সানীকে গ্রেফতার করতে পারেনি।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল চারটার দিকে নরসিংপুর প্লামা গার্মেন্টস সংলগ্ন শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী সানীর মাদক স্পটে ফতুল্লা থানা পুলিশ ও অভিযান র্যাব-১১ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ৩ শত ৫০ পুরিয়া গাঁজা ও ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো নুরুনবী (২৪), শাহিন (১৯), রাকিব (২৪), শামীম (২৬), ইরান (২৬), ফয়সাল (২৮) জাহাঙ্গীর (৩৯) শরিফ (২২), রিপন (২১), আরিফ (২২), খোরশেদ (৪৭) ও সুমন (৩৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল চারটার দিকে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক আফতান হোসেন,কাজী শমীম সঙ্গীয় ফোর্স এবং র্যাব-১১'র একটি দল মুসলিমনগর নরসিংপুরস্থ সানীর মাদক স্পটে অভিযান চালিয়ে গাজাঁ ও ইয়াবা ট্যাবলেট সহ ১২ জন কে গ্রেফতার করে।
এ বিষয়ে অভিযান নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।


































