নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. কাউসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর।
এ সময় বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


































