নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৯ জুন ২০২৬

বন্দরে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:২৩, ৯ জুন ২০২৬

বন্দরে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে সজিব (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারপাড়া বাগানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিব ওই এলাকার নাজির হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নিজ ঘরের বাঁশের আঁড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।