নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৯ আগস্ট ২০২৬

ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:২৭, ৮ আগস্ট ২০২৬

ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে ফতুল্লা থানাধীন ইসদাইর বাজার নতুন রোডের শহিদের জুটের গোডাউনের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

 

গ্রেপ্তার মো. সুমন টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার কেন্দুয়া চকপাড়া ৩ নম্বর ওয়ার্ড এলাকার মো. নজরুলের ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার ইসদাইর বাজার রেলগেট এলাকায় ভাসমানভাবে বসবাস করছিলেন।

 

অভিযানকালে তার কাছ থেকে একটি মেরিল পেট্রোলিয়াম জেলির কৌটার ভেতরে রাখা হালকা গোলাপি রঙের ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন আনুমানিক ১ গ্রাম। পরে জব্দ তালিকা অনুযায়ী মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সুমনের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন