নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৯ জানুয়ারি ২০২৬

অসুস্থ বিএনপি নেতা সানিকে দেখতে তার বাসভবনে জামায়াত নেতৃবৃন্দ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৭, ২৫ নভেম্বর ২০২৪

অসুস্থ বিএনপি নেতা সানিকে দেখতে তার বাসভবনে জামায়াত নেতৃবৃন্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম নেতা আনিসুল ইসলাম সানি'র শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।

শারিরীকভাবে অসুস্থ আনিসুল ইসলাম সানিকে দেখতে গতকাল সোমবার (২৫ নভেম্বর) বিকেলে তার চাষাড়াস্থ বাসভবনে যান বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম এবং মহানগর জামাতের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন।

সেখানে উপস্থিত নেতৃবৃন্দ অসুস্থ আনিসুল ইসলাম সানির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ নারায়ণগঞ্জের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সভাপতি মোঃ স্বপন চৌধুরী।