নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬

এমপি আবুল কালামের সঙ্গে বন্দর গার্লস স্কুলের নবগঠিত অ্যাডহক কমিটির সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৯, ৭ আগস্ট ২০২৬

এমপি আবুল কালামের সঙ্গে বন্দর গার্লস স্কুলের নবগঠিত অ্যাডহক কমিটির সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টায় বন্দর থানার নবীগঞ্জের কদম রসুল এলাকায় অবস্থিত এমপি আবুল কালামের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক নারী কাউন্সিলর রেজওয়ানা হক সুমীর নেতৃত্বে কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, অভিভাবক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো. অলিউল্লাহ, সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান ও মো. জিয়াউর রহমানসহ নবগঠিত অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।