নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ মার্চ ২০২৬

ঈদ উপলক্ষে গণসংহতি আন্দোলনের শাড়ি বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:২৪, ১৭ মার্চ ২০২৬

ঈদ উপলক্ষে গণসংহতি আন্দোলনের শাড়ি বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণসংহতি আন্দোলনের উদ্যোগে মঙ্গলবার ( ১৭ মার্চ) দলীয় কার্যালয়ে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ৫০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।

 

ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম (সুজন), মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সভাপতি সাইদুর রহমান, ১২ নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মোঃ বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম বলেন, গবীর-ধনীর বৈষম্য ভেঙে ঈদ আমাদের যৌথতার এবং সার্মথ্য ভাগাভাগি শিক্ষা দেয়। ঈদের সেমাই, ঈদের কাপড় কিনতে না পারা মানুষের মলিন, হতাশাগ্রস্ত চোখ-মুখই আমাদের সমাজেরই মুখ। সমাজের এই মুখ, আমাদের ঈদের আনন্দ মাটি করে দেয়। আমরা চাই, সবার মুখে হাসব ফুটুক। সবার ঘরে ঈদের আনন্দ পৌঁছে যাক। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। গণসংহতি আন্দোলন সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে—এই লক্ষ্য থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এবার ঈদে আমরা ৫০০ সুবিধাবঞ্চিত এবং নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দিয়েছি ঈদের শাড়ি।