নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিপুল ভোটে জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এ আসনের মোট ৪ লাখ ৮ হাজার ৮২৯ ভোটারের বিপরীতে ১২৯ টি ভোটকেন্দ্রে মোট ভোট সংগ্রহ হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৯৭ ভোট।
এরমধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।
এছাড়াও গণ অধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন ২০ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেহান আফজাল ২০২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ ৭ হাজার ১৩৭ ভোট, বায়ংলাদেশ কমিউনিষ্ট পার্টির মো. মুনরুজ্জামান চন্দন ২৫৮ ভোট, বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন ৪৫৬ ভোট পেয়েছেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপগঞ্জ ও সহকারি রিটাণিং অফিসার মো. সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।


































