নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে বিএনপি ৪, এনসিপি ১টিতে বিজয়ী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১০:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে বিএনপি ৪, এনসিপি ১টিতে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। বাকি একটি আসনে জিতেছে জামায়াত ইসলামীর জোটসঙ্গী এনসিপির প্রার্থী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টায় পাওয়া বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। 

ফলাফলা দেখা গেছে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট। 

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট।

 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১০৩ ভোট। জামায়াত ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২৩ ভোট।

 

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদরের আংশিক) আসনে বিজয়ী হয়েছেন এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন।  তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে বাংলাদেশ'র মনির হোসাইন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট। 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল ইসলাম মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট।