নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০১ অক্টোবর ২০২৬

মরীচিকা ভালোবাসা

জান্নাতুল হাসান পলক :

প্রকাশিত:১৪:৫২, ১ অক্টোবর ২০২৬

মরীচিকা ভালোবাসা

মুখে বলো ভালোবাসি তোমায়

       অন্তরে রাখো ঘৃণা,

সামনে বলো ভালোবাসি তোমায়

দূরে গিয়ে বলো সহ্য হয় না আর।

    হৃদয়ে পোষণ করো ঘৃণা

বাইরে প্রকাশ করো ভালোবাসা,

অন্তরে পোষণ করো পঁচে যাওয়া গোলাপের কাটা।

বাইরে ফুটিয়ে তোলো জীবন্ত গোলাপের সুগন্ধ সুবাস।

      যদি দেখিয়ে দিতে তোমার 

সত্যিকারের ভালোবাসারপাগলামি, 

               কতদূর পর্যন্ত গড়ায়।

তবে শান্ত হয়ে যেতো আমার জ্বলন্ত আগুনের পুড়ন্ত হৃদয়,

যদি হতাম তোমার হৃদয়ের একটুকরো জায়গার মালিক,

তবে নিজেকে ভেবে নিতাম পৃথিবীর সবচেয়ে দামী মানুষ,

ইচ্ছে হলে একবার ভালোবেসো আমায় 

কখনো ঠকাবো না তোমায়,

তবুও একবার বলি হাজার বার বলি খুব ভালোবাসি তোমায়

সম্পর্কিত বিষয়: