নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

 শনিবার জেলা ও মহানগর জাসাসের কর্মী সম্মেলন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৯, ২৪ এপ্রিল ২০২৬

 শনিবার জেলা ও মহানগর জাসাসের কর্মী সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। নগরীর শায়েস্তা খান সড়কস্থ পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য চিত্রনায়ক হেলাল খান। উদ্বোধক হিসেবে থাকবেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
এছাড়াও জাসাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 


সম্মেলনে সভাপতিত্ব করবেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।


সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। জাসাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ও সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, মহানগর জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন মিয়াজী এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন।

সম্পর্কিত বিষয়: