নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৩, ২৩ নভেম্বর ২০২৫

বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ কর্মী মহন (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মহন  বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার মৃত গিয়াস  উদ্দিন মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতকে রোববার (২৩ নভেম্বর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (২২ নভেম্বর) রাতে বন্দর উপজেলার কল্যান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বন্দর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার কল্যান্দী  এলাকায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ কর্মী মহনকে  গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার  তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের  ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়।

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ কর্মী মহনকে  গ্রেপ্তার করে ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।